পঞ্চগড়ে গরিব-অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা শহরের মসজিদপাড়া এলাকায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও সমাজসেবক তৌহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমজাসেবক শহিদুল ইসলাম ও মসজিদপাড়া পানির ট্যাংকি মসজিদরে ইমাম হাফেজ আল আমিন প্রমুখ।
এ সময় পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে সংগঠনটি শীতের উপহার হিসেবে শীতবস্ত্র তুলে দেন।