মারা গেছেন ইতালির বিখ্যাত অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা। তার বয়স হয়েছিল ৯৫। রোমের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর সাবেক আইনজীবী গিউলিয়া সিতানি। ১৯৫০-১৯৬০-এর দশকে ইউরোপীয় চলচ্চিত্রের অন্যতম বড় তারকা ছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী। এমনকি তার সময়ের সবচেয়ে সুন্দরী নারীদের একজন হিসেবে বিবেচনা করা হয় জিনাকে। লা লোলো ডাকনামে পরিচিত ছিলেন লল্লোব্রিজিদা। তবে অভিনেত্রীর কর্মজীবনে ভাটা পড়ে ষাটের দশকেই। সে সময় ফটোগ্রাফি ও রাজনীতিতে ঝুঁকে পড়েন তিনি। পশ্চিমা চলচ্চিত্রের গৌরবময় দিনের শেষ বেঁচে থাকা আইকনদের একজন ছিলেন তিনি। লল্লোব্রিজিদার চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছেবিট দ্য ডেভিল, দ্য হাঞ্চব্যাক অব নোতরদাম ও ক্রসড সোর্ডস।