শীতার্ত মানুষের মাঝে সাবেক ছাত্রলীগ নেতার শীতবস্ত্র বিতরণ

মজিদ জরিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক আইজিপি একেএম শহিদুল হকের পক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ. জলিল সরদার।

আজ শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের গৌরাইল এলাকায় আ. জলিল সরদারের বাড়িতে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

এ সময় জলিল সরদার বলেন, আমরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াই। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য সাবেক আইজিপি একেএম শহিদুল হকের পক্ষে আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকব।

এ সময় জপসা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।