পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পিরোজপুর জেলা ও ভান্ডারিয়া থানা পুলিশের আয়োজনে শেখ কামাল অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, জাতীয় পার্টি জেপির সভাপতি গোলাম সরোয়ার জোমাদ্দার প্রমুখ।