বিএলএফসিএর নতুন নির্বাহী কমিটি ঘোষণা

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) আগামী ২ বছর মেয়াদে ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেছে।

নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তিনি সদ্যবিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ এবং লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সিইও কান্তি কুমার সাহা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।