‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

২০২৩ সালে কর্মীদের সার্বিক কল্যাণ, সাসটেইনিবিলিটি ও নেতৃত্বে সর্বোত্তম অনুশীলনীগুলো নিশ্চিত করায় চতুর্থবারের মতো টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’র ‘টপ এমপ্লয়ার’ বা শীর্ষ নিয়োগকর্তা স্বীকৃতি পেয়েছে বিএটি বাংলাদেশ। ‘গ্লোবাল ও এশিয়া প্যাসিফিক রিজিওন, উভয় শ্রেণিতেই দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে চারবার এই পুরস্কার জিতে নিল প্রতিষ্ঠানটি। ১৯৯১ সালে থেকে কর্মীদের উৎকর্ষ সাধনে যেসব প্রতিষ্ঠান কাজ করে তাদের স্বীকৃতি প্রদান করে আসছে টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট। এখন পর্যন্ত ১২১টি দেশের ২,০৫০টি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করেছে তারা। কাজের পরিবেশকে সমৃদ্ধ করে এমন উদ্যোগ গ্রহণের প্রভাবকে আরও বিস্তৃত করতে এ মূল্যায়ন করা হয়। বিএটি বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম বলেন, কর্মীদের সক্ষমতাকে বিবেচনা করে কর্মক্ষমতার প্রবৃদ্ধি ও নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরিতে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই।