‘মিথ্যা’ মামলায় জেল খাটানোর অভিযোগ

রাজশাহীর বাগমারায় ‘মিথ্যা’ মামলা দিয়ে বৃদ্ধ এক অবসরপ্রাপ্ত শিক্ষককে জেল খাটানোর অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগ করে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এটিএম তোজাম্মেল হক এর বিচার দাবি করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।