দেশে ধারাবাহিকভাবে বাড়ছে সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরির সংখ্যা। সম্প্রতি সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে জেকেএল ও জেএল ফ্যাশন। গাজীপুরে অবস্থিত প্রতিষ্ঠান দুটিকে ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ দেওয়া হয়। ২৭ জানুয়ারি লিড সনদ পায় কারখানা দুটি। বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত সপ্তাহে সনদ পেয়েছিল আমানত শাহ ফেব্রিকস লিমিটেড। প্রতিষ্ঠানটি গোল্ড ক্যাটাগরিতে লিড সনদ পায়। আর নতুন কারখানা দুটি সনদ পেয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। এ নিয়ে নতুন বছরে তিন প্রতিষ্ঠান লিড সনদ পেল। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৮৬টি লিড সনদ পাওয়া কারখানার খ্যাতি অর্জন করল বাংলাদেশ। দেশে ইউএসজিবির সনদ পাওয়া সবুজ কারখানার মধ্যে রয়েছে প্লাটিনাম ৬২টি, গোল্ড ১১০টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ৪টি।
জেএল ফ্যাশনের কারখানাটি গাজীপুর সদরের ভবানীপুরে অবস্থিত। আর জেকেএল কারখানাটি গাজীপুরের মাওনা শ্রীপুরে অবস্থিত।