যোগ দিলেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন সচিব হিসেবে যোগ দিলেন মো. সামসুল আরেফিন। গতকাল সকালে এ বিভাগের বিদায়ী সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে তাকে স্বাগত জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা।

সামসুল আরেফিন বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি প্রথম সহকারী কমিশনার হিসেবে মানিকগঞ্জে যোগ দেন।

মাদারীপুর জেলার কৃতী সন্তান সামসুল আরেফিন ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স এবং ফিন্যান্স ও ব্যাংকিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দাপ্তরিক প্রয়োজনে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেনসহ পৃথিবীর বিভিন্ন দেশ তিনি সফর করেছেন। বিজ্ঞপ্তি