পটুয়াখালীর বাউফলে সুদের টাকা পরিশোধ করতে না পারায় নির্যাতনের ভয়ে ভিটামাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এক সংখ্যালঘু পরিবার। সুদখোরের হাত থেকে বাঁচার আকুতি জানিয়ে গতকাল মঙ্গলবার পৌরশহরের সরকারি কবরস্থানের পাশে একটি ভবনে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী পরিবার। তারা উপজেলার কালিশুরী ইউনিয়নের মানখাম গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জয়ন্ত বিশ্বাস (৩৫) বলেন, ‘উপজেলার কালিশুরী ইউনিয়নের মানখাম গ্রামের বাসিন্দা জালাল হাওলাদারের ছেলে কামাল হাওলাদার ওরফে সুদি কামালের কাছ থেকে দশ বছর আগে সুদের ওপর পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম। তিন বছর আগে জমিজমা বিক্রি করে সুদ-আসলে প্রায় ১২ লাখ টাকা পরিশোধ করেছে। তিন বছর পর আবারও তিন লাখ টাকা দাবি করেন সুদি কামাল। টাকা দিতে না পারায় আমাদের বসত ঘরে হামলা করে সুদি কামাল ও তার ভাই রফিক। তাদের অত্যাচার-নির্যাতন থেকে বাঁচতে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে গত চার মাস ধরে পালিয়ে বেড়াচ্ছি। পালিয়েও শেষ রক্ষা হয়নি। একমাস আগে আমাদের ৪০ কড়া জমির ধান কেটে নিয়ে গেছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামাল হাওলাদার বলেন, ‘আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে জমি দেওয়ার কথা বলে। যার সাক্ষী আছে। এহন আমারে জমির দলিল দিতে হবে।’