সুপারব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি পেল হাতিল

ফার্নিচারশিল্পে অনবদ্য সাফল্যের জন্য দেশের সুপরিচিত ফার্নিচার ব্র্যান্ড হাতিল ২০২৩-২৪ সেশনের সুপারব্র্যান্ডস বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইড ৯০টি দেশে পণ্যবাজার ও ব্র্যান্ড নিয়ে গবেষণা করে এবং সুপারব্র্যান্ডস বাংলাদেশ সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের একটি প্রতিনিধিত্বকারী সংস্থা। ব্র্যান্ডগুলো এই সম্মানসূচক স্বীকৃতি তাদের বিজনেস কমিউনিকেশন থেকে শুরু করে প্যাকেজিংয়ে ব্যবহার করে থাকে।

সম্প্রতি স্থানীয় একটি হোটেলে সুপারব্র্যান্ডস বাংলাদেশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাতিলের চেয়ারম্যান ও এমডি সেলিম এইচ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন, যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নেন সুপারব্র্যান্ডস বাংলাদেশের এমডি শরিফুল ইসলাম, হাতিলের পরিচালক মাহফুজুর রহমান, অর্থ পরিচালক মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি