প্রভাতী ইন্স্যুরেন্সের ‘এএএ’ অর্জনে মেজবান

নন-লাইফ বীমা খাতে প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ ক্রেডিট ‘এএএ’ অর্জন উদযাপন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি ঢাকায় মেজবান অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মো. মমিন আলীর আমন্ত্রণে কোম্পানির পরিচালক, শেয়ারহোল্ডার, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, বীমাগ্রাহক ও ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্যরা মেজবান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম (জাহিদ) অতিথিদের স্বাগত জানান। বিজ্ঞপ্তি।