নারায়ণগঞ্জে নিখোঁজের দুদিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। গত শুক্রবার রাতে নবীগঞ্জ ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার শীতলক্ষ্যা নদী পারাপার হওয়ার সময় অসাবধানতায় পড়ে গিয়ে ওই কলেজছাত্র নিখোঁজ হন।
নিহত মো. মারুফ (১৮) নারায়ণগঞ্জের বন্দর থানার শাহী মসজিদ এলাকার লিয়াকত আলীর ছেলে। তিনি স্থানীয় কদম রসুল কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় বন্দর ইস্পাহানী ঘাট দিয়ে নৌকাযোগে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় আকস্মিকভাবে নদীতে পড়ে যান মারুফ। এ সময় সঙ্গে থাকা তার মা তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েও মারুফকে খুঁজে পাননি। মারুফ সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান।