নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার দিনব্যাপী পিঠা উৎসব, বসন্ত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হরেক রকমের পিঠা-পুলি পসরা আর পিঠাপ্রিয় মানুষের সমাগমে সরগরম হয়ে ওঠে চত্বর।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে ইউএনও মোসা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বক্তব্য দেন।