মেষের যাত্রা শুভ, কন্যার দাম্পত্যজীবনে অশান্তি

আজ ১৫ ফেব্রুয়ারি (বুধবার)। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

এ সপ্তাহে মেষ রাশির জাতকের বিবাহের যোগ রয়েছে। যাত্রা শুভ। তবে বিদেশ ভ্রমণকালে একাধিকবার বাধাবিপত্তি দেখা দিতে পারে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে বৃষরাশি জাতকের হতাশা কেটে যাবে। ঝোঁকের বশে ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না।

মিথুন : ২১ মে-২০ জুন

মিথুন পুরুষ-মহিলা নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। কিন্তু গুপ্তশত্রু বা অধীনস্ত ব্যক্তিদের শত্রুতা সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে মতান্তর ঘটবে। কিন্তু দৈবানুগ্রহে কর্কট জাতক রক্ষা পাবেন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

পারিবারিক কলহে লিপ্ত হবেন। দানসূত্রে প্রভূত ধনসম্পত্তি লাভ যোগ বিদ্যমান। দেশভ্রমণ যোগ রয়েছে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

এ সপ্তাহটা বেকারত্বের ফলে দাম্পত্যজীবনে অশান্তির কালো ছায়া নামতে পারে। ভ্রমণ শুভ।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

জাতক দানকর্মাদির দ্বারা বন্ধু-বান্ধবদের সন্তোষ বিধানকারী। হাঁটুসংক্রান্ত রোগ হতে পারে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

নারী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহে ইন্দ্রিয় তাড়নায় জাতক অবৈধ কর্মে লিপ্ত হতে পারেন। অর্থোপার্জনে স্বজনদের সহযোগিতা লাভ করবেন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

জাতকের বন্ধু অনেক জুটবে, কিন্তু প্রকৃত সংখ্যা অত্যন্ত সীমিত হবে। বিদেশ ভ্রমণ যোগ বিদ্যমান।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জাতকের অর্থোপার্জনের ক্ষেত্রে কারও থেকে সাহায্য পাওয়া যাবে না। টাকা লগ্নির বিষয়ে সাবধান হোন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। তবে সহজে কোনো ব্যবসায়ে লগ্নি করার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

ভ্রাতৃপতি জাতকের তৃতীয় স্থানে অবস্থানের ফলে জাতকের সংসারে অশান্তি দেখা দেবে। তবে বুদ্ধি নৈপুণ্যে অর্থোপার্জন সুগম হবে। বিদেশযাত্রা শুভ।