স্মার্টফোন এখন জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। নিয়মিত স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফোন চুরি যাওয়ার ঘটনা। তবে ফোন চুরি হলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে যাওয়ার সম্ভাবনাও থাকে। তবে চুরি যাওয়া ফোন খুঁজে পাওয়ার ক্ষেত্রে যেকোনো স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করা সম্ভব। তাই ফোন চুরি গেলে লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে তা খুঁজে পাওয়া সম্ভব। তবে এজন্য নিজের অ্যান্ড্রয়েড ফোনে Google অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন না থাকলে তা ট্র্যাক করা সম্ভব নয়। তাই নিজের অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট লগইন না থাকলে তা নতুন অ্যাকাউন্ট তৈরি করে এখনই লগ ইন করুন।Find My Device থেকে ফোন ট্র্যাক করবেন যেভাবে
কম্পিউটার অথবা মোবাইল থেকে Find My Device ওয়েবসাইট (https://www.google.com/android/find) ওপেন করুন। এখানে নিজের গুগল অ্যাকাউন্ট লগ ইন করুন, লগইনের পর আপনার ফোনের লোকেশন দেখাবে এই ওয়েবসাইট। চাইলে এই ওয়েবসাইট থেকে ফোনের সব ডেটা ডিলিট করে দিতে পারবেন এবং নতুন পাসওয়ার্ডের মাধ্যমে ফোন লকও করা যাবে।
এখানে জেনে রাখা প্রয়োজন, আপনার ফোন ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড না থাকলে এই ওয়েবসাইটের মাধ্যমে ফোন ট্র্যাকিং সম্ভব নয়। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও GPS -এর মাধ্যমে ফোনের লোকেশন ট্র্যাক করা সম্ভব। Lookout, Cerberus-এর মতো অ্যাপগুলো ব্যবহার করতে পারেন। এসব অ্যাপে অতিরিক্ত ফিচার রয়েছে। যেমন ধরুন ফোন চুরি হলে চোরের ছবি গোপনে তুলে আপনাকে পাঠিয়ে দেবে আপনার কাছে। তবে এই অ্যাপগুলোর বেশির ভাগ ফিচার ব্যবহার করতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে।
তবে আপনার ফোন চুরি হলে দ্রুত সিম কার্ড ব্লক করা প্রয়োজন। এ ছাড়া ওগঊও নম্বরের মাধ্যমে পুলিশে অভিযোগ জানাতে হবে। একবার ফোন বন্ধ হয়ে গেলে তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তবে ফোন চুরি হওয়ার পরও তথ্য সুরক্ষিত রাখতে ফোনের লকস্ক্রিনে পিন অথবা পাসওয়ার্ড ব্যবহার করুন।