ছাত্রলীগ পরিচয়ে দোকান কর্মচারীকে মারধর

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা পরিচয়ে দোকানে হামলা চালিয়ে কর্মচারীকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভসহ সমাবেশ করেছেন দোকান মালিক ও কর্মচারিরা। গতকাল সোমবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে নগরীর সি, কে ঘোষ রোড ও রামবাবু রোড দোকান মালিক সমিতি ও দোকান কর্মচারী ইউনিয়ন এ সমাবেশ করে। সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। দুপুর দেড়টার দিকে দোকানপাট খুলে দেওয়া হয়।

সমাবেশে জানানো হয়, গত রবিবার রাতে ছাত্রলীগের নেতা পরিচয়ে নাহিদ হাসান রাকিবসহস পাঁচ থেকে সাতজন যুবক সি কে ঘোষ রোডের দয়াল রেডিও সার্ভিসে সাউন্ডবক্স কেনাকাটার সময় নির্ধারিত মূল্যের চেয়ে কম না রাখায় হামলা চালিয়ে মারধর করা হয় কর্মচারী বাদলকে।