জাতীয় বীমা দিবস ২০২৩ উপলক্ষে অর্থ মন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এবং সরকারের পক্ষ থেকে বীমা দাবি নিষ্পত্তিতে সাফল্যের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়েছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি গ্রহণ করেন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের এমডি ও সিইও ফারজানা চৌধুরী। এ সময় বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনও মঞ্চে উপস্থিত ছিলেন।