বসুন্ধরা টিস্যুর ব্র্যান্ড অ্যাম্বাসাডর চঞ্চল চৌধুরী

তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী যোগ দিয়েছেন বসুন্ধরা টিস্যুর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে।

গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সানফ্লাওয়ার রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

চঞ্চল চৌধুরীর সঙ্গে এই চুক্তিপত্রে বসুন্ধরা গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর মোহসিনুল করিম (অব.), ইনচার্জ, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, বসুন্ধরা পেপার মিলসের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, মো. তৌফিক হাসান হেড অব ডিভিশন, মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্ট, কাজী ইমদাদুল হক, জেনারেল ম্যানেজার, সেলস, টিস্যু ও হাইজিন, মার্কেটিং ম্যানেজার ইমরানুল কবিরসহ প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বসুন্ধরা টিস্যুর কমিউনিকেশন এজেন্সি এমপাওয়ারের প্রতিনিধিরা।

চঞ্চল চৌধুরী বসুন্ধরা টিস্যুর কার্যক্রমের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে জড়িত থাকার এক বছরের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। বিজ্ঞপ্তি