পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা স্থগিত

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের জলসা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজের পর থেকে ওই জলসা স্থগিত এবং আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ, ভাঙচুর এবং অগ্নিসংযোগে একজন নিহত হয়েছেন।

তার নাম আরিফ হোসেন (২৭), পিতা: ফরমান আলী। তার বাড়ি পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাড়ি পাশেই রাবার বুলেটে গুরুতর আহত হন। তিনি একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী হিসবে কাজ করতেন। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ওই এলাকার পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জরুরি বিভাগের চিকিৎক রহিমুল ইসলাম জানান, কপালে বুলেটের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, তিনি একজনের মৃত্যুর কথা শুনেছেন। কিন্তু নিশ্চিত নন। তিনি দাবি করেন পরিস্থিতি এখন স্বাভাবিক। শহর ও এলাকায় পুলিশ, বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।