চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার চিকনছড়া রাবারবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. পারভেজ উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারভেজের অভিযোগ, একটি ট্রাক চুরি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুর পোষা একদল সন্ত্রাসীর চঁঁদাবাজির প্রতিবাদ করলে চেয়ারম্যান তার লোক দিয়ে তাকে মারধর করেন।
দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলম বলেন, ‘চাঁদাবাজির প্রতিবাদ করায় সাজু চেয়ারম্যান কৌশলে ডেকে নিয়ে নিজের লোক দিয়ে পারভেজ মেম্বারকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করে।’
অভিযোগ অস্বীকার করে বাগানবাজার ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, ‘আমি এ বিষয়ে শুনেছি। তবে বিস্তারিত জানিনা।’