বগুড়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

বগুড়ার ধুনটে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে নাফিজুর রহমান শাওন (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার খোকশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ দিন দুপুরের দিকে ধুনট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নাফিজুর রহমান খোকশাবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই শাহিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে এক স্কুলছাত্রীকে বিয়ে করে শাওন। সোমবার সকালে তার স্ত্রীকে স্থানীয় প্রাইভেট সেন্টারে রেখে বাড়ি ফিরে আসে। নিজের ঘরে ঢুকে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।