প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা

দেশ রূপান্তর নতুন ধারা তৈরি করতে পেরেছে

নানা আয়োজনে গতকাল রবিবার দৈনিক দেশ রূপান্তরের পাঁচ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। বিভাগীয় শহর, জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতে এ উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা। বিশিষ্টজনেরা দেশ রূপান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক অমিত হাবিবকে স্মরণ করে শুভেচ্ছা জানিয়ে বলেন, পত্রিকাটি নতুন ধারা তৈরি করে চার বছরেই গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

সিলেট : বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সুধি সমাবেশে অতিথি ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্ত প্রমুখ।

রংপুর : সিটি করপোরেশন হলরুমে কেককাটার আয়োজনে অতিথি ছিলেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, করপোরেশনের প্রধান নির্বাহী রুহুল আমিন মিঞা, প্রেস ক্লাব রংপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী প্রমুখ।

রাজশাহী : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে দেশ রূপান্তরের সাহসী ভূমিকা প্রশংসার দাবিদার। সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ,  চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু, মু-ুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী, শাহীন স্কুলের রাজশাহী শাখার পরিচালক হাবিবুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তরের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু।

ময়মনসিংহ : দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বিএফইউজের যুগ্ম মহাসচিব ও প্রেস ক্লাব সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, বিএফউজে ও প্রেস ক্লাব সহসভাপতি মোশারফ হোসেন, প্রেস ক্লাব সহসভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাবেক সহসভাপতি জিয়া উদ্দিন আহম্মেদ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক জগদিশ চন্দ্র সরকার, সাংবাদিক শরিফুজ্জামান টিটু, হারুনুর রশিদ, রাকিবুল হাসান চৌধুরী রুবেল, কামরান পারভেজ, মোস্তাফিজুর রহমান, ইলিয়াস আহমেদ প্রমুখ।

নারায়ণগঞ্জ : বিকেলে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামসংলগ্ন তক্কার মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ একেএম শামীম ওসমান, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম প্রমুখ। অনুষ্ঠান থেকে গুরুতর অসুস্থ্য ১৮ মাসের শিশু ফুলের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

গাজীপুর : দুপুরে নগরীর হাবিবুল্লাহ সরণির পোস্ট অফিস রোডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন। বক্তব্য দেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারী, ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, প্রেস ক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ।

কুমিল্লা : প্রেস ক্লাবে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুক্তিযোদ্ধা ছড়াকার জহিরুল হক দুলাল। বক্তব্য দেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সফিকুর রহমান, অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সহিদুল হক স্বপন, সহকারী অধ্যাপক জোবায়দা নুর খান, সনাক কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালী, প্রত্যয় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা বেগম, কুমিল্লা প্রেস ক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল, উদীচীর সভাপতি শেখ ফরিদ প্রমুখ।

মেহেরপুর : অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অধ্যক্ষ আনোয়ারুল আযীম শিমুল, আইনজীবী সমিতির সভাপতি মিয়াজান আলীসহ অনেকে।

হবিগঞ্জ : প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে আলোচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান, বিশেষ অতিথি পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা প্রমুখ।

মৌলভীবাজার : দুপুরে পৌরসভার সভাকক্ষে আলোচনাসভা ও কেক কাটা হয়। এর আগে বের করা হয় শোভাযাত্রা। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়ার ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার প্রমুখ এতে অংশ নেন।

কুড়িগ্রাম : প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আলোচনা করেন জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের নেতা শ্যামল ভৌমিক, সাংবাদিক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

নরসিংদী : প্রেস ক্লাবে আলোচনা করেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোরশেদ শাহারিয়ার, সহসাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত প্রমুখ।

দিনাজপুর : বালিশকা-ের দুর্নীতির বিরুদ্ধে লেখনীর মতো অবস্থান ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা। প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন প্রমুখ।

টাঙ্গাইল : দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

ঝিনাইদহ : প্রেস ক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশিদ, মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।

খাগড়াছড়ি : প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়ার সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, প্রেস ক্লাবের সহসভাপতি জহুরুল আলম প্রমুখ।

কুষ্টিয়া : প্রেস ক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর। অতিথি ছিলেন বাংলাদেশ বার্তার প্রকাশক সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, অধ্যাপক অজয় মৈত্র প্রমুখ।

লালমনিরহাট : সকালে শহরের শিবরাম স্কুল অ্যান্ড কলেজে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনসহ জেলার কর্মরত সংবাদকর্মীরা। পরে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অতিথিরা।

মাগুরা : সকালে প্রেস ক্লাব মিলনায়তনে প্রীতি সম্মেলনে বক্তৃতা করেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সাংবাদিক ইব্রাহিম আলী মোনাল, শফিকুল ইসলাম শফিক, কবি সাব্বির হোসেন, সাংবাদিক খান রকিবুল হক, রাশেদ খান, সেলিম হোসেন, সুজন মাহমুদ প্রমুখ।

নোয়াখালী : প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

পটুয়াখালী : প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। মুক্তিযোদ্ধা নির্মল রক্ষিতের সভাপতিত্বে এবং বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল।

শরীয়তপুর : শহরের তুলাসার এলাকায় কেক কাটার পর শোভাযাত্রা বের করা হয়। আলোচনায় বক্তব্য দেন জেলা প্রশাসক পারভেজ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

চাঁদপুর : কেক কাটার পর দেশ রূপান্তরকে শুভকামনা জানিয়ে আলোচনা করেন প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, সিনিয়র সহসভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমুখ।

নওগাঁ : শোভাযাত্রা ও কেক কাটার পর আলোচনায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফজলে রাব্বি, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা : পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর প্রমুখ।

বগুড়া : সাংসদ রাগেবুল আহসান রিপু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ প্রেস ক্লাব মিলনায়তনের অনুষ্ঠানে অংশ নেন।

সিরাজগঞ্জ : শাহজাদপুর পৌর সদরের ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের দুই শতাধিক শিশুকে নিয়ে কেক কাটা হয়। এ ছাড়া ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, কবি ম. জাহান, প্রমুখ।

বরগুনা : বিকেলে বরগুনার সরকারি শিশু পরিবার মিলনায়তনে অর্ধশতাধিক এতিম শিশুদের নিয়ে কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক সহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সঞ্জিব দাস প্রমুখ।

রাঙ্গামাটি : প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে ও রাঙ্গামাটি প্রতিনিধি শংকর হোড়ের সঞ্চালনায় আলোচনা ও কেককাটায় অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা প্রমুখ।

কক্সবাজার : বিকেলে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আবু সুফিয়ান, ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম প্রমুখ।