দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে তারকাদের উদযাপন

দেশ রূপান্তর যাত্রার শুরু থেকেই শোবিজ তারকাদের সঙ্গে নিয়ে পথ চলছে। এই চার বছর পেরিয়ে পাঁচে পা দেওয়ার সময়টুকু সিক্ত হয়েছে সাংস্কৃতিক অঙ্গনের গুণী মানুষদের ভালোবাসায়। সেই ভালোবাসা জানাতেই দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে শামিল হয়েছিলেন শোবিজের নানা প্রজন্মের প্রতিনিধি। রবিবার সন্ধ্যায় দেশের পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের বল রুম যেন পরিণত হয়েছিল তারকাদের মিলনমেলায়। সেই আয়োজনের কিছু খন্ডচিত্র তুলে ধরা হলো পাঠকের জন্য।