অন্যান্য বছরের মতো এবারও রোজার মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ব্যাংক, বীমা, হাসপাতাল ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সময়সূচি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
বর্তমানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থেকে রোজা শুরু হবে। রোজা শুরুর দিন থেকে সরকারি অফিসেও নতুন সূচি কার্যকর হবে। রোজায় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হবে অফিসের সময়সূচি। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।