নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৩-২৫ সম্পন্ন হয়েছে। গত সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মো. খালেদ হায়দার খান কাজলের নেতৃত্বাধীন প্যানেলের ১৯ জন প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় খালেদ হায়দার খান কাজলের নেতৃত্বাধীন প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনী বোর্ড। এর মধ্যে মনোনয়ন নেওয়া অন্যদের মধ্যে জেনারেল গ্রুপে ১২, অ্যাসোসিয়েট গ্রুপে ৬ ও ট্রেড গ্রুপের ১ জন। মনোনয়নপত্র দাখিল করেন।