সেপ্টেম্বরে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

সেপ্টেম্বরেই শুরু হয়ে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ রক্ষার মিশন। ২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু করবে আলবিসেলেস্তেরা। দেশের মাটিতে প্রথম ম্যাচ তাদের ইকুয়েডরের সঙ্গে। পরের ম্যাচ বলিভিয়ার মাটিতে। অক্টোবরে প্যারাগুয়ের বিপক্ষে দেশে, পেরুর সঙ্গে প্রতিপক্ষের মাটিতে খেলা। নভেম্বরে দুই পুরনো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলা আর্জেন্টিনার। উরুগুয়ের সঙ্গে দেশে ম্যাচ খেলে আর্জেন্টিনা খেলতে যাবে ব্রাজিলে। ২০২৪ ও ২০২৫ এ মার্চ, জুন, সেপ্টেম্বরে বাকি ম্যাচগুলো খেলবে আর্জেন্টিনা। নতুন ফরম্যাটে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। সপ্তম দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে চূড়ান্তপর্বে যাওয়ার সুযোগ পাবে।