বিশ্বকাপের ম্যাচ বাড়ল ৪০

বিশ্বকাপের বিস্তৃতি আরও বাড়াল ফিফা। ২০২৬’র আসরে মোট ম্যাচ হবে ১০৪টি। ১৯৯৮ সাল থেকে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে ম্যাচ হয় মোট ৬৪টি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপ প্রথমবারের মতো হবে ৪৮ দল নিয়ে।

৪৮ দলকে ১৬ গ্রুপে ভাগ করে প্রাথমিকভাবে ৮০ ম্যাচ রাখার পরিকল্পনা করেছিল ফিফা। তবে রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার সভায় পাস হওয়া নতুন ফরম্যাটে ৪ দলের ১২ গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলো। গ্রুপ চ্যাম্পিয়ন-রানারআপ ২৪ দল সরাসরি উঠে যাবে শেষ ৩২-এ। সঙ্গী হবে সেরা ৮ তৃতীয় স্থানের দল। ৩২ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব; এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। ফাইনালে ওঠা দল টুর্নামেন্টে খেলবে আট ম্যাচ। বিদায়ী ফরম্যাটে ৭ ম্যাচ খেলেছে চ্যাম্পিয়ন দল। ইন্টারনেট।