বগুড়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আলী আজগর (৭২) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষিয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ওসি রবিউল ইসলাম।
নিহত মুক্তিযোদ্ধার আলী আজগর জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দী গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার।
ওসি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৬ মার্চ) চিকাশী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে যাওয়ার পথে আরকাদিয়া ব্রিজের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলী আজগরসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শজিমেকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আজ তিনি মারা যান।
ওসি আরও জানান, মোটরসাইকেল দুইটি থানায় জব্দ করা আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।