লিকি গাট এক রহস্যময় রোগ

‘লিকি গাট’ এই শব্দ চিকিৎসা মহলে নয়। জনকথা হচ্ছে, আজকাল এটি মেডিকেল শব্দ নয়, কিন্তু এর অস্তিত্ব আছে। অন্ত্র ফুটো হয়ে চুয়ে চুয়ে পড়ছে অন্তর্গত জিনিস। অন্ত্রের এক প্রাচীর আছে, যা এত ভেদ্য নয়। অন্ত্রের শ্লেষ্মা ঝিল্লি আর এপিথেলিয়াল স্তর এই দেয়াল তৈরি করেছে এ এক সুরক্ষা দেয়াল।

মানব অন্ত্রের যে উপঝিল্লি কোষ বা এপিথেলিউয়াম তা ৪০০ বর্গমিটারজুড়ে রয়েছে। অন্ত্রের এই কোষগুলো পরস্পর আঁটসাঁট বাঁধনে আটকা। এ হলো প্রোটিন বাঁধন।

এই দুর্ভেদ্য দেয়াল আটকে রাখে অন্ত্রের ভেতরের সবকিছু, এমনকি জীবাণুও। খাদ্যের অবশিষ্ট। তাই কিছু বেরিয়ে আসতে পারে না রক্তস্রোতে।

কোষগুলোর মধ্যের এই বাঁধন হয় যদি আলগা, এমন যেন এর মধ্যের দরজা ভালো করে বন্ধ নয়, তখন এর ফুটো দিয়ে বেরিয়ে আসে ভেতরের জিনিস, এমনকি জীবাণুও। তখন উস্কে উঠে বিরূপ প্রতিক্রিয়া আর এর জন্য হতে পারে নানা রোগ।

আরেক রকমের লিকি গাট আছে। এটি দেয়ালের ফুটো দিয়ে না বেরিয়ে কিছু বিষাক্ত পদার্থ ধ্বংস করে অন্ত্রের দেয়াল আর বেরিয়ে আসে রক্তস্রোতে।

অন্ত্রের কোষগুলো থাকে পরস্পর দৃঢ় সংযুক্ত আর তা হলো হেলদি গাটে থাকে আর লিকি গাটে এই কোষগুলোর মধ্যে থাকে ফাঁক আর চুয়ে পড়ে বাহিরে-ভেতরের সব কিছু।

তবে একটি কথা, অন্ত্রের কোষগুলো পরস্পর দৃঢ় সংযুক্ত হলেও একেবারে অভেদ্য নয়, এর মধ্য দিয়ে যেতে পারে স্বাস্থ্যের জন্য তা, প্রয়োজনে এর মধ্য দিয়ে বেরিয়ে আসে পানি আর সোডিয়াম। হার্ভার্ডের মেডিসিন আর প্যাথলজির অধ্যাপক বলেন, এটুকু ভেদ্য না থাকলে হতে পারে অপুষ্টি।

লিকি গাটের সঙ্গে সম্পর্কিত নানা সমস্যা

ইনফ্লামেটারি বাওয়েল ডিজিজ (আইবিডি)

ইরিটেবল বাওয়েল সিনড্রম (আইবিএস)

টাইপ ১ টাইপ ২ ডায়াবেটিস

বিষন্নতা

অ্যালকহলিক লিভার ডিজিজ

নন অ্যালকহলিক স্টিয়াট হেপাটাইটিস (ন্যাশ)

লিভার সিরোসিস

অটিজম, সরিয়াসিস একজিমা পারকিন্স-এর সঙ্গে সংশ্লিষ্ট মনে হয়।

লিকি গাট ও আইবিএস

আরও ঘনিষ্ঠভাবে দেখা

হার্ভার্ডের অধ্যাপক জেরড টারনার বলেন, অন্ত্রের এই বেশি ভেদ্য বা সচ্ছিদ্র হওয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে ক্রনস রোগ বা আইবিএসের।

তবে মাউন্ট সিনাইয়ের গবেষকরা দেখেন এই ভেদ্য একমাত্র কারণ নয় আইবিএসের। এর সঙ্গে যুক্ত থাকে ইম্মুন সিস্টেমের সক্রিয় কোনো পরিস্থিতি।

লিকি গাটের চিকিৎসা সম্ভব?

টারনার বলেন, অন্ত্রের এই পর্দা বা দেয়ালের ফুটো হওয়ার চিকিৎসা আসবে অচিরে।

অন্ত্রের এই দেয়াল বা আস্তরণের স্বাস্থ্য উন্নত করার আছে উপায়

১. যেসব ডায়েট অ্যালার্জি উস্কে দেয় এদের পরিহার করুন।

যাদের ফুড অ্যালার্জি এদের অন্ত্রের দেয়ালের সমস্যা থাকে।

২. খাবেন ফ্লাভানয়েডস আর সুশম খাদ্য।

ফ্লাভানয়েডস অন্ত্রের দেয়ালের কাজকর্ম উন্নত করে, এরা কোষগুলোর মধ্যে আঁটসাঁট সংযোগ ঠিক রাখতে সহায়ক।

সবজি, রেড ওয়াইন, চকলেট আর কফিতে, সবুজ ফল আর কালো চা, সেখানে আছে ফ্লাভানয়েডস।

ক্রানবেরি জুস

আর সুষম খাদ্য

ভিটামিন ডি আর এল গ্লুটামন অ্যাসিড মেরামত করে অন্ত্রের দেয়াল।

প্রিবায়টিক্স আর প্রবায়টিক্স : পুনঃস্থাপিত করে অন্ত্রের কাজকর্ম।

৩. প্রসেস খাবার আর সুগার পরিহার করুন

আধুনিক জগতে কৃত্রিম শিল্পজাত এডিটিভ হচ্ছে ব্যবহারের ফলে অন্ত্রের কাজকর্ম গোলমেলে হয়ে যাচ্ছে। হচ্ছে অটো ইম্মুন ডিজিজ।

কারবক্সি মিথাইল সেলুলোজ আর পলিসরবেট হলো দুটি কৃত্রিম এডিটিভ শিল্পে ব্যবহৃত হয়, আর এর ব্যবহারের অন্ত্রের দেয়ালে হয় ফুটো।

লেখক : সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

subhagata.bd@gmail.com