রূপায়ণ সিটি ও সীমান্ত ব্যাংকের মধ্যে সমঝোতা

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও সীমান্ত ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির গ্রাহকরা আবাসিক ও বাণিজ্যিক স্পেস ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফি-এর মাধ্যমে সীমান্ত ব্যাংক থেকে গৃহঋণ সুবিধা পাবেন।

সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও রফিকুল ইসলামের উপস্থিতিতে রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং সীমান্ত ব্যাংকের হেড অব অপারেশন্স অ্যান্ড সিআরও মোহাম্মদ আজিজুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় রূপায়ণ সিটি উত্তরার জিএম, কাস্টমার সার্ভিস ডিভিশন জায়দুর রশীদ, জিএম ও হেড অফ ফাইন্যান্স মো. মোর্শেদ আলম এবং সহকারী ব্যবস্থাপক লোন ও রেজিস্ট্রেশন মো. ফিরোজ কবির এবং সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি আরমান হোসেন, ইনচার্জ, রিটেইল অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি মো. মাসুদ সাজ্জাদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি