সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার -এর ১০ম সাইকেলের পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থাপনার অভিনবত্ব ও অসামান্য উৎকর্ষের স্বীকৃতি হিসেবে পাঁচটি স্থাপত্য প্রকল্প পুরস্কৃত হয়।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল) এমডি রূপালী চৌধুরী, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ, বিপিবিএলের চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মহসিন হাবিব চৌধুরী প্রমুখ।
জুরিদের বিবেচনায় দুইপর্বের পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত পাঁচটি প্রকল্পকে স্বীকৃতি প্রদান করা হয়। বিজয়ীরা হচ্ছেন- জিশান ফুয়াদ চৌধুরী (জ্যানাস আর্কিটেক্টস) এর নির’ এ ভ্যাকেশন হাউজ; মো ইশতিয়াক জহির (ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড) এর বন এর বাড়ি (এ ফরেস্ট রিট্রিট) এবং খান মো. মুস্তাফা খালিদ (ভিস্তারা আর্কিটেক্টস (প্রা.) লিমিটেড) এর র্যাংগস ব্যাবিলোনিয়া। স্টুডিও মরফোজেনেসিসের শাহলা করিম কবির এবং শুভ্র শোভন চৌধুরীর দ্য স্টেটসম্যান এবং চর্চা স্থপতিজোগের রুম্মান মাশরুর চৌধুরী ও শুভ্রা দাসের হাইড্রোপড ইন্টিগ্রেটেড ওয়াটার হার্ভেস্টিং অ্যান্ড প্লেস্কেপ ফ্যাসিলিটিজ ইন হিল ট্র্যাক্টস- কমেন্ডেশন পেয়েছে।
একই সময়, বার্জার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে স্থপতি মোবাশ্বের হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি