মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সন্ধ্যা ৭.৫০ মিনিটে প্রচারিত হবে আবুল হায়াত ও দিলারা জামান অভিনীত নাটক শেষ থেকে শুরু। নাটকটির মূল গল্পভাবনা ফরিদুর রেজা সাগর। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকটিতে দেখা যাবে, অশীতিপর এই বাবা-মা থাকেন প্রত্যন্ত এলাকায়। আবুল হায়াত মুক্তিযুদ্ধ করা মানুষ। তার স্ত্রী দিলারা জামান নয় মাস কোলের শিশু নিয়ে দিনপাত করেছেন। সেই শিশুপুত্র আকন্দ এখন তরুণ। থাকে কানাডায়। বিয়ে করেছে। বাবা-মায়ের কাছে আসবে। সেই আনন্দে ওরা যখন আত্মহারা, তখন এক বিশেষ খবর আসে। কাহিনি নতুন মাত্রায় পৌঁছে।