মেহেরপুরের গাংনীর ষোলোটাকা ইউপি সদস্য আবুল কালাম হত্যা মামলায় বাবা-ছেলের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় দেন।
দ-প্রাপ্তরা হলেন আব্দুল মালেক ও তার ছেলে আলমগীর হোসেন। ২০১৭ সালের ২৫ মে সকালে দীর্ঘদিনের বিরোধের জের ধরে তৎকালীন ষোলোটাকা ইউপি সদস্য আবুল কালামকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
অপরদিকে, রাজশাহীর চারঘাটে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত নাসিরুল ইসলাম নাসির (২৯) চারঘাট উপজেলার হলিদাগাছী পুরাতন আবাসন এলাকার আজাহার আলীর ছেলে।