দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ মার্চ) সকালে বাঁশখালী থানার এসআই রাজীব চন্দ্রের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মো: আব্দুল্লাহ (৪০) নামে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বাঁশখালী থানার ওসি মো: কামাল উদ্দিন বলেন, পুলিশের আইন শৃঙ্খলা ও মাদক দ্রব্য ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে।