পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি কর্তৃপক্ষ ২০২১-২২ হিসাববছরের আর্থিক হিসাবে ৪৭১ কোটি ৪৮ লাখ টাকার স্থায়ী সম্পদ থাকার বলে উল্লেখ করেছে। কিন্তু রেজিস্টারে রক্ষণাবেক্ষণ না করায় স্থায়ী সম্পদের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ হিসাববছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই মতামত জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, শ্রম আইন অনুযায়ী ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) হিসাব বছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে বিতরণ করা বাধ্যতামূলক। কিন্তু কোম্পানিটিতে কয়েক বছরের ৮ কোটি ১২ লাখ ৯ হাজার ৯৯ টাকার ডব্লিউপিপিএফ রয়েছে। কিন্তু বিধান অনুযায়ী তা বিতরণ করেনি।