ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রায় নয়শ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে নগরীর টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে সিটি করপোরেশন এলাকায় বসবাসরত ৮৯৯ জন মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, সচিব অন্নপূর্ণা দেবনাথসহ, প্যানেল মেয়র ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের মেয়র বলেন, নগরীর মুক্তিযোদ্ধাদের একটি হোল্ডিংয়ের কর ও পানির কর মওকুফের সিদ্ধান্ত আমাদের রয়েছে। এর ধারাবাহিকতায় আজ ১৮০ জন মুক্তিযোদ্ধার হোল্ডিং কর মওকুফ সনদ প্রদান করা হচ্ছে।