এসআইবিএলের ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন  শিল্পপতি মো. কামাল উদ্দিন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কামাল উদ্দিন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড ও এসআইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বরত আছেন।

কামাল উদ্দিন একজন সফল ব্যবসায়ী। তিনি সিবিএম গ্রুপ, চিটাগাং বিল্ডার্স অ্যান্ড মেশিনারি, মার্চেন্ট সিকিউরিটিজ, সাইফেং মেশিন হাউজ, মার্চেন্ট অটো, সিবিএম হাউজিং ও সাউথ গ্রিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিবিএম পার্টস হাউজ ও সিবিএম কনসোর্টিয়ামের প্রোপ্রাইটর ও মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা। বিজ্ঞপ্তি