এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করবে হুয়াওয়ে ও বিকাশ

হুয়াওয়ে এবং বিকাশ সম্প্রতি নিজেদের মধ্যে সহযোগিতাকে আরও জোরদার করতে সম্মত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সংগতি রেখে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে। এই যাত্রাকে এগিয়ে নিতে হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিয়নের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং এবং বিকাশ-এর প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর গত ২৯ মার্চ রাজধানী ঢাকায় অবস্থিত হুয়াওয়ে বাংলাদেশ অ্যাকাডেমিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।