ইলেকট্র্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রম স্টক এক্সচেঞ্জ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর গতকাল সোমবার ডিএসই টাওয়ার, নিকুঞ্জে অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসইর উপমহাব্যবস্থাপক হাসনাইন বারী, ট্রাস্ট ইসলামী লাইফের এমডি ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডিএসই, সিএসই, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ও ইস্যুয়ার বিএমএসএল ইনভেস্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবস্ক্রিপশন ৩ এপ্রিল (গতকাল) থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে।