ক্রেডিট কার্ড আনল গ্রামীণফোন, ঢাকা ব্যাংক ও মাস্টারকার্ড

গ্রামীণফোন গ্রাহকদের জন্য দুটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মোচনে ঢাকা ব্যাংক লিমিটেড (ডিবিএল) ও মাস্টারকার্ডের সঙ্গে পার্টনারশিপ করেছে। ওয়ার্ল্ড কার্ড ও তাইয়্যেবা টাইটেনিয়াম কার্ডের উদ্ভাবনী ফিচারসমূহ গ্রামীণফোন গ্রাহকদের ভ্রমণ ও লাইফস্টাইলকে করবে আরও স্বাচ্ছন্দ্যময়। এর মাধ্যমে দেশের প্রথম কোনো টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন গ্রাহকদের জন্য মাস্টারকার্ডের সঙ্গে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড নিয়ে এলো।  

ওয়ার্ল্ড কার্ডের মাধ্যমে ভারত,

থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশ ভ্রমণে আকর্ষণীয় অফারের ফলে কার্ড ব্যবহারকারীরা বৈশ্বিক অভিজ্ঞতা উপভোগ করবেন। অন্যদিকে, তাইয়্যেবা হচ্ছে প্রথম শরিয়াহ-ভিত্তিক ইসলামী কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড, যা উজরাহভিত্তিক শরিয়াহ নিশ্চিত করবে। বিজ্ঞপ্তি