তারিক মোর্শেদকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এমডি ও সিইও হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। ২০২০ সালের এপ্রিলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সিইও হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এর আগে তিনি বিডি ফাইন্যান্সের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। বিডি ফাইন্যান্সে যোগদানের আগে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের এএমডি হিসেবে কর্মরত ছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে অবদান রেখে চলা তারিক মোর্শেদের কর্মজীবন শুরু হয় ব্র্যাকে, ১৯৮৭ সালে। বিজ্ঞপ্তি