হাকিমপুরে বাল্যবিয়ে বর ও নানার কারাদন্ড

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে বাল্যবিয়ের দায়ে আরিফ হোসেন (২১) নামে এক বরকে এক বছরের ও বরের নানা আশরাফ আলীকে (৭৯) ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত আরিফ হোসেন হিলির জাংগই গ্রামের রকিব উদ্দিনের ছেলে ও আশরাফ আলী হিলির বড় ডাংগাপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে।