পাঁচটি মশলায় নিয়ন্ত্রণে রাখুন হজমশক্তি ও ডায়াবেটিস

পেট ভাল থাকলেই দিন ভাল থাকে। কারণ হজমশক্তি বাড়িয়ে তোলা থেকে ওজন কমানো, সবই নিয়ন্ত্রিত হয় পেট থেকে।

হজমে সমস্যা বা ডায়াবেটিস বেড়ে গেলেই আমরা দৌড় দেই ডাক্তারের কাছে। কিন্তু সব সমস্যার সমাধানই ওষুধ নয়, মাঝে মাঝে রান্নাঘরে থাকা উপকরণেই পাওয়া যায় সমাধান।

পুষ্টিবিদদের মতে, জোয়ান, মৌরি, মেথি, হলুদ এবং দারুচিনির মিশ্রণ হজমশক্তির উপর বিশেষ ভাবে কার্যকরী। হজমশক্তিতে ভারসাম্য রাখতে পারলেই শরীরের অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

এ ছাড়া, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই মশলাগুলির মিশ্রণ হরমোনের ভারসাম্য বজায় রাখতেও বিশেষ ভাবে কার্যকরী। এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও পারদর্শী।

তবে এই সব মশলা একসঙ্গে খেয়ে ফেললেই তো হবে না। পরিমাপ অনুযায়ী বানাতে হবে একটি মিশ্রণ।

উপকরণ

জোয়ান: ৫০ গ্রাম

মৌরি: ৫০ গ্রাম

মেথি: ৫০ গ্রাম

হলুদ: ৫০ গ্রাম

দারুচিনি: ২৫ গ্রাম

পদ্ধতি

পাঁচটি মশলা একসঙ্গে গুঁড়ো করে শিশিতে ভরে রাখুন। প্রতি দিন সকালে খালি পেটে এবং রাতে খাওয়ার পর গরম পানিতে ১ চা চামচ এই মিশ্রণ মিশিয়ে খেয়ে নিলেই অনেক সমস্যার সমাধান হবে। অনেকে আবার এই মিশ্রণে লেবুর রস এবং মধু মিশিয়ে খান। ওজন কমাতে এই মিশ্রণও বিশেষভাবে কার্যকর।