নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন গত ৫ এপ্রিল সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন। এই নিয়োগের আগে তিনি বিভিন্ন মেয়াদে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাদেক হোসাইন ২০০৩ সালে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে সাউথইস্ট ব্যাংকে যোগ দেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত অত্র ব্যাংকের প্রিন্সিপাল শাখার শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামিক ব্যাংকিংয়ে যোগ দেওয়ার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি প্রাইম ব্যাংকেও বিভিন্ন পদে এবং বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন।
ছাদেক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে সোশ্যাল সায়েন্সে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এ ছাড়া তিনি ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি এবং ব্যাংকিং প্রফেশনাল ডিগ্রি (ডিএআইবিবি) অর্জন করেন। ৩২ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন ছাদেক হোসাইন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, রিস্ক ম্যানেজমেন্ট, অ্যান্টি-মানি লন্ডারিং, রিটেইল ব্যাংকিংসহ সব ক্ষেত্রেই সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি