কোন চার ভুলে ক্ষতি হচ্ছে চুলের?

প্রত্যেকেরই ঘন-কালো স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার আশা থাকে। আর এই আশায় নিয়মিত চুলের যত্নও চলে। তারপরেও অনেক সময়ে দেখা যায় যত্ন নেয়ার পরেও চুল দিন দিন রুক্ষ এবং শুষ্ক হয়ে উঠেছে। ঝরতে শুরু করেছে। কেন এমন হচ্ছে, তার কারণ বুঝতে পারেন না অনেকেই।

আসলে চুলের যত্ন নিতে গিয়ে নিজের অজান্তেই ভুল করে ফেলেন অনেকে। সেই অনিচ্ছাকৃত ভুলের কারণে চুলের ক্ষতি হয়।

চিকিৎসকের মতে, চুলের যত্ন নেওয়ার জন্যে কখনও কখনও আপনার অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহারেরও প্রয়োজন নেই। শুধু, এই ভুলগুলো শুধরে নেওয়া প্রয়োজন। তাহলেই ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল চুল পাবেন আপনি।

১. আমাদের মাথায় স্ক্যাল্পে প্রাকৃতিক তেল নিঃসরণ হয়। এর ফলে, স্ক্যাল্পও তৈলাক্ত থাকে। তবে,স্কিনভেদে এই তেলের পরিমাণের তারতম্য হতে পারে। চিকিৎসকের মতে, আপনার স্ক্যাল্প তৈলাক্ত হওয়ার পরেও যদি আলাদা করে তেল মালিশ করেন, তাহলে তার নেতিবাচক প্রভাব পড়বেই।

স্ক্যাল্প তেলতেলে থাকলে নতুন করে আর তেল মালিশ করার প্রয়োজন নেই। স্ক্যাল্পে তেল বেশি থাকলে সংক্রমণ হতে পারে। খুশকিও বাড়তে পারে।

২. চুল ভালো রাখার জন্যে সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করা উচিত। এই শ্যাম্পু আসলে স্ক্যাল্পের অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে। ধুলো-ময়লা পরিষ্কার করে। তাই এই শ্যাম্পুও প্রয়োজন। কিন্তু অনেকেই সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করেন না স্ক্যাল্পের ক্ষতি হবে মনে করে।

৩. অনেকেই স্ক্যাল্প এবং চুলের ধরন বুঝে উঠতে পারেন না। আবার অনেকে চুল ঝরবে ভেবে কন্ডিশনার ব্যবহার করেন না। কেউ মনে করেন, স্ক্যাল্প তৈলাক্ত মানে চুল ও তেলতেলে হবে। আবার কারও চুল রুক্ষ হওয়ায় তিনি মনে করেন, স্ক্যাল্পও হয়তো শুষ্ক। কিন্তু এমনটা নাও হতে পারে।

আপনার স্ক্যাল্প তৈলাক্ত হলেও চুলের প্রকৃতি রুক্ষ এবং শুষ্ক হতে পারে। তাই নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুলকে সুরক্ষিত রাখবে।

৪. অনেকেই ভেবে থাকেন যে বেশি শ্যাম্পু ব্যবহার মানে চুলের ক্ষতি আর রুক্ষতা। বিশেষজ্ঞদের মতে, একবার মাত্র শ্যাম্পু করলে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত স্ক্যাল্পের ধরন অনুযায়ী শ্যাম্পু করার রুটিন তৈরি করা উচিত।

আপনার স্ক্যাল্প যদি তৈলাক্ত এবং নোংরা হয়ে থাকে, তাহলে অবশ্যই শ্যাম্পু করুন। প্রতিদিন শ্যাম্পু না করতে পারলেও সপ্তাহে অন্তত ২-৩দিন তো অবশ্যই করুন।