ফেডারেশন কাপ

শেষ চারে আবাহনী

ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করল আসরের সবচেয়ে সফলতম দল আবাহনী লিমিটেড।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবার শেখ জামালের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। ৮১তম মিনিটে কর্নার পায় আবাহনী। দানিয়েল কলিনদ্রেসের কর্নারে দারুণ হেডে রাফায়েল আগুস্তো এগিয়ে দেন আকাশি-নীলদের।

শেষে ওই এক গোলেই ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করেছে ধানমন্ডির জায়ান্টরা।

শেখ রাসেল-রহমতগঞ্জ চতুর্থ কোয়ার্টার জয়ীর সঙ্গে সেমিফাইনাল খেলবে আবাহনী। এর আগে বসুন্ধরা কিংস উঠেছে সেমিতে। তাদের প্রতিপক্ষ হবে মোহামেডান বা চট্টগ্রাম আবাহনী।