১১ এপ্রিল মঙ্গলবার এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে টিভিএস অটো বাংলাদেশ লি. মোটরসাইকেল গ্রাহকদের উপহার দিয়েছে দেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশন-এর মেরিন ব্লু কালারের। টিভিএস রেসিং থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই স্কুটারটিতে রয়েছে TVS SMARTXONNECTTM প্রযুক্তি।
টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসেইন বলেন, ‘টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন একটি বিশেষ ধরনের স্কুটার, যা তরুণ গ্রাহকদের আকাক্সক্ষা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।’ টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেস-এর ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়েক বলেন বলেন, ‘টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন স্কুটারটি সারা বিশ্বে জেনারেশন জেড-এর মধ্যে ইতিমধ্যেই এর পারফরম্যান্স, স্টাইল এবং প্রযুক্তি দিয়ে প্রিয় স্কুটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।’
স্টিলথ এয়ারক্রাফটের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন এর রেয়ার এবং এলইডি হেডল্যাম্প একটি সিগ্নেচার, আক্রমণাত্মক স্টাইলকে প্রকাশ করে। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন এর SOHC ইঞ্জিনটির অতিরিক্ত ভ্যালব স্কুটারটির কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে বহুমাত্রায় যা মাত্র ৯ সেকেন্ডেই দেবে ০-৬০ কিলোমিটার স্পিড।
টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন বাংলাদেশের প্রথম ও একমাত্র স্কুটার যেটিতে স্মার্ট ফোনের ব্লুটুথের সঙ্গে স্কুটারের স্পিডোমিটারকে কানেক্ট করে রাইডার ৬০টি ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন। টিভিএস এনটর্ক ১২৫ রেস এডিশন মেরিন ব্লু-এর বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। বিজ্ঞপ্তি