সাশ্রয়ী মূল্যে সেরা ফিচার নিয়ে সিম্ফনি জেড ৬০

বাংলাদেশের সর্বাধিক বিক্রীত মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট এবং ৯০ হার্জ রিফ্রেশ রেটের সিম্ফনি জেড ৬০। আজ থেকে সিম্ফনি মোবাইলের সব আউটলেটে কার্বন ব্ল্যাক, হানি ডিউ গ্রিন, ইন্টেন্স গ্রিন এবং ফ্রস্ট ব্লু এই চারটি কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে। অপারেটর বান্ডেল অফারসহ ৩ জিবি ভ্যারিয়েন্ট ৯ হাজার ৯৯৯ টাকায় এবং ৪ জিবি ভ্যারিয়েন্ট ১০ হাজার ৪৯৯ টাকায়।

ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১২। ২০: ৯ অ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৬ ইঞ্চি ইনসেল পাঞ্চ হোল ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০ী১৬০০। ৩ জিবি এবং ৪ জিবি র‌্যামের দুটি ভ্যারিয়েন্ট আছে হ্যান্ডসেটটির। ইন্টারনাল স্টোরেজ আছে ৬৪ জিবি যা এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।

নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ২.২ অ্যাপারচার-এর ৫২ মেগাপিক্সেল ইউএইচডি রিয়ার ক্যামেরা যা দিয়ে তোলা যাবে মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত ছবি। সেলফি তোলার জন্য আছে ২.০ অ্যাপারচার-এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি যা দেবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা। দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এই স্মার্টফোনটিতে। বিজ্ঞপ্তি