পটুয়াখালীর বাউফলে আনোয়ার জাহিদ (৪০) নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পশে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, আনোয়ার নিজ বাড়ি থেকে বগা বন্দর বাজারে যাচ্ছিলেন। কারখানা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে সন্ত্রাসী রজব হাওলাদার (২৩), রিমন হাওলাদার (১৯), অসিম হাওলাদার (৩০), মাহফুজ হাওলাদার(২০) ও মো. সোহেলসহ(৩৮) ৭/৮ জনের একটি দল অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম আরিচুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।